EktiPoth-এ বিক্রিত সকল পণ্য ডিজিটাল প্রকৃতির হওয়ায় সাধারণত কোনো রিফান্ড প্রদান করা হয় না। তবে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে এবং আমাদের পণ্যের মানের প্রতি আস্থা রাখার জন্য আমরা ক্রয়ের তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে রিফান্ডের আবেদন গ্রহণ করে থাকি।

রিফান্ড প্রযোজ্য হবে কেবলমাত্র নিম্নলিখিত শর্তে — পণ্যটি সম্পূর্ণ ব্যবহারযোগ্য না হলে। রিফান্ড প্রযোজ্য হবে না যদি আপনি পণ্যটি ডাউনলোড করে নিয়েছেন এবং পরবর্তীতে মত পরিবর্তন করেছেন, যদি আপনি পণ্যের বিষয়বস্তু পছন্দ না হওয়ার কারণ দেখান, যদি আপনি পণ্যটি অন্যের সাথে শেয়ার করেছেন বলে প্রমাণিত হয়, যদি আপনি একাধিকবার একই পণ্যের রিফান্ড দাবি করেন এবং যদি ক্রয়ের সাত দিন অতিক্রান্ত হয়ে যায়।

রিফান্ডের আবেদন করতে হলে start@ektipoth.com এ ইমেইল করুন এবং অবশ্যই আপনার অর্ডার নম্বর, পেমেন্ট ট্রানজেকশন আইডি এবং রিফান্ডের কারণ উল্লেখ করুন। আবেদন প্রাপ্তির পর তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে আমরা আপনার আবেদন পর্যালোচনা করব এবং অনুমোদিত হলে সাত থেকে দশ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমে অর্থ ফেরত প্রদান করা হবে। রিফান্ড অনুমোদন বা প্রত্যাখ্যান সম্পর্কিত যেকোনো সিদ্ধান্তে EktiPoth-এর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং এ বিষয়ে কোনো বিতর্ক গ্রহণযোগ্য হবে না।

Scroll to Top